1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় , পৌর মেয়র অমিতাভ বোস

  • বর্তমান সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৯৮ বার পড়া হয়েছে
প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় , পৌর মেয়র অমিতাভ বোস
প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় , পৌর মেয়র অমিতাভ বোস

প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় , পৌর মেয়র অমিতাভ বোস

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের পৌর মেয়র ও ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা অমিতাভ বোস বলেছেন প্রত্যেকটি সংগঠন তাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতি ও এর ব্যতিক্রম নয়। তিনি বলেন সারাদেশে এই সংগঠনের শাখা রয়েছে। এর গঠনতন্ত্র হয়েছে আপনারা সেই গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনা করেন। এরপর নির্বাচনের তারিখ ঘোষণা করুন যারা নির্বাচিত হবে তাদের সহায়তা করুন। সে নির্বাচনে আমি উপস্থিত থাকবো জেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সুষ্ঠু অবাধ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলার স্বর্ণশিল্পী শ্রমিক সংঘ এর উদ্যোগে স্বর্ণশিল্পী জগদিশ চন্দ্র বিশ্বাস এর বিদেহী আত্মার প্রতি শান্তি কামনায় এক স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে কথা বলেন। পৌর মেয়র আরো বলেন সবার সহযোগিতা ছাড়া পৌরসভা পরিচালনা করা অসম্ভব। আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা না করেন তাহলে পৌরসভা পরিচালনা করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক সংঘ এর সভাপতি সজল দত্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী অনিল কর্মকার, আব্দুর রশিদ মিয়া, দিলীপ কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকার, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম। অনুষ্ঠানের স্বর্গীয় জগদিশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী মুক্তা বিশ্বাসের হাতে ৫০০০০ টাকার আর্থিক সাহায্য তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তপন কুমার ভট্টাচার্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page