1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৬৬ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত
দিনাজপুর চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

দিনাজপুর চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারী গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেছে। এ দূর্ঘটনাটি মঙ্গলবার ৮ মার্চ সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হজরতপুর গ্রামের শিমুলতলী বাজারের পশ্চিমে যৌতুকের মোড়ে ঘটেছে।

প্রত্যক্ষদর্শিগন জানান, স্থানীয় হজরতপুর গ্রামের মন্ডলপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে শামসুদ্দিন হোসেন (৭০) বেলতলী বাজার হতে বাড়ী যাওয়ার পথে দিনাজপুর- পার্বতীপুর আঞ্চলিক সড়কের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ব্যাক্তিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁরা মৃত্যু ঘোষনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page