1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার মনোরঞ্জন শীল গোপাল(এমপি)

  • বর্তমান সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার মনোরঞ্জন শীল গোপাল(এমপি)
যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার মনোরঞ্জন শীল গোপাল(এমপি)

যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার মনোরঞ্জন শীল গোপাল(এমপি)

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কাহারোল ও বীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির সঞ্জীবনী, স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র। যে মন্ত্রে তদানীন্তন সাড়ে সাত কোটি বাঙালি নিজেরাই অস্ত্র হয়ে স্বাধীন করেছিল প্রিয় মাতৃভুমি। সেই মন্ত্র, সেই স্লোগান ‘জয় বাংলা’। আজকে জয় বাংলা স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান এর মর্যাদা দিয়েছে মহামান্য হাইকোর্ট। যা নিঃসন্দেহে জাতির একটি অমূল্য প্রাপ্তি। যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার। বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই রাজাকারদের মুলোৎপাটন করতে হবে।

সোমবার(৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল(এমপি)এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার(ওসি) রইছ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী। অপর দিকে ‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর কালীপদ রায়, বীরগঞ্জ থানার(ওসি)সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার(বৃষ্টি), উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম ফিরোজ আলম।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৯ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন এবং পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত অতি দরিদ্র পরিবারের মধ্যে ৫০টি গরু বিতরণ করেন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page