1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

  • বর্তমান সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন
দিনাজপুর বিরলে ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

দিনাজপুর বিরলে ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম ।

এর পরে বিকেলে ৪ টার দিকে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ৬টি ইউনিয়নের মধ্যে একটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ড্র হওয়ায় সংরক্ষিত সদস্য ১৮ জন ও সাধারণ সদস্য ৫৩ জন মোট ৭১ জন সদস্যদের শপথ গ্রহণ করান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছাঃ আফছানা কাওছার শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন, তাই আপনাদের কে সঠিকভাবে জনগণের খেদমত করার জন্য কাজ করতে হবে বলে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আফছানা কাওছার।

শপথ গ্রহন অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল ওয়াজেদ, অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল কুদ্দুস সরকার,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন। শপথ গ্রহন অনুষ্টানটি সঞ্চালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার জাকির হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page