সালথায় পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আরিফুল ইসলাম : ফরিদপুরের সালথায় প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সালথা ফরিদপুর এর আয়োজনে এবং আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্প এর অর্থায়নে বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) সকাল ১০ টা থেকে দিন ব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সালথায় সেমিনার অনুষ্ঠিত
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, ডাঃ নাজমুল হোসাইন, এলএফএ আনিসুর রহমান প্রমূখ।
সেমিনার শেষে করোনা কালীন বন্যা ও প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০ জন খামারির মাঝে সাড়ে ১২ কেজি করে গোখাদ্যা বিতরণ করা হয়।
Leave a Reply