1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

  • বর্তমান সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে
বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু
বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

মানিক দাস,ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সহযোগিতায় এবং ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বৃহত্তর ফরিদপুর অঞ্চলে অভিনয় কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালায় ফরিদপুর জেলা সহ পার্শ্ববর্তী চারটি জেলা গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী জেলার ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন সুশান্ত কুমার সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর থিয়েটারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রুমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, বৈশাখী নাট্য গোষ্ঠীর সভাপতি এডভোকেট বশির আহমেদ চৌধুরী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থার সভাপতি সালাম মোল্লা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ফরিদপুর জেলা শাখার সম্পাদক আসমা আক্তার মুক্তা, কেয়া সংস্কৃতির চক্রের অধিকর্তা ম নিজাম, শহীদ সুফি নাট্যচক্র সম্পাদক শেখ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কমিশনার সমন্বয় দায়িত্ব পালন করেছেন রাজবাড়ী ও ফরিদপুর জেলার জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page