1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সদরপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া সমাপ্ত

  • বর্তমান সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৫৫ বার পড়া হয়েছে
সদরপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া সমাপ্ত
সদরপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া সমাপ্ত

সদরপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া সমাপ্ত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান ১ মার্চ ২০২২ তারিখে সমাপ্ত হয়েছ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে। মো: তারেক মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার,সদরপুর, ফরিদপুর এর সভাপতিত্বে কাজী শফিকুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদরপুর, ফরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মো: জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদরপুর, ফরিদপুর। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন।
বোয়ালমারী  উপজেলায় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় বোয়ালমারী উপজেলার বোয়ালমারী জর্জ একাডেমী মাঠে স্কুল পর্যায়ের ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ২রা মার্চ ২০২২ তারিখে সমাপ্ত হয়েছ। মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালমারী, ফরিদপুর  প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মো: নিজাম উদ্দিন খান, সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা ক্রীড়া সংস্থা, কে এম ওবায়দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক,  খরসূতি চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন। প্রতিযোগিতায় উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বোয়ালমারী জর্জ একাডেমী রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page