1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন

  • বর্তমান সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন
দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন

দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্মার্ট কার্ড বিতরণ ও ছবিযুক্ত নতুন ভোটার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

“মুজিববর্ষের অঙ্গীকার-রক্ষা করব ভোটাধিকার”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিন শেষে নির্বাচন অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এমদাদুল হক শরিফ, সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রওনাকুল ইসলাম।

আলোচনা সভা শেষে ছবিযুক্ত নতুন ভোটার কার্যক্রমের উদ্বোধন ও ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page