1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর চিরিরবন্দর ও খানসামায় জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত

  • বর্তমান সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দর ও খানসামায় জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত
দিনাজপুর চিরিরবন্দর ও খানসামায় জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত

দিনাজপুর চিরিরবন্দর ও খানসামায় জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর  চিরিরবন্দর উপজেলা ও খানসামা উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে।
বুধবার(২ মার্চ) সকাল ১১ টা দিকে দুই উপজেলার নির্বাচন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
চিরিরবন্দর উপজেলা নির্বাচন পরিষদের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দীকা বলেন, আপনারা যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন সেবা ভোগীদের সাথে ভালো আচরণ করবেন যাতে ভোটার আইডি কার্ডের জন্য তাদের ভোগান্তিতে পরতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী বলেন, জাতীয় ভোটার দিবস ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ১ বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। আর সেই থেকে “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার” এবারের দিবসটির প্রতিপাদ্য হিসেবে চতুর্থ বারের মতো আজ ২ মার্চ পালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, বিশেষ অতিথি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক(মুকুল) প্রমূখ।
অপর দিকে দিনাজপুর খানসামা উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার এর সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফ হাসান, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী(লায়ন), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা বৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page