1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে চরাঞ্চলের হত দরিদ্র পাঁচশ’ পরিবারের মাঝে লেপ বিতরণ

  • বর্তমান সময়: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

ফরিদপুরে চরাঞ্চলের হত দরিদ্র পাঁচশ’ পরিবারের মাঝে লেপ বিতরণ

এস এম মনিরুজ্জামান : ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের হত দরিদ্র পাঁচশ’ পরিবারের মাঝে কাভারসহ লেপ বিতরণ করছে ফরিদপুর ডেভেলমেন্ট এজেন্সী (এফডিএ) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।বুধবার সকাল সাড়ে ৯টায় শহরতলির টেপুরাকান্দি সংস্থার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে লেপ তুলে দেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসলাম মোল্লা।

এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহিদী হাসান মিন্টু,বেনিফিসিয়ারীজ ফেন্ডশিপ ফোরাম(বিএফএফ) এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, কাজী আশরাফুল হাসান,এম এ জলিল,আসমা আক্তার মুক্তা, ডা. শামসুল হক, হাফিজুর রহমান মন্ডল, মো. আবু ছাহের আলম প্রমুখ।

বক্তারা বলেন, এ তীব্র শীতে চরাঞ্চলের মানুষের অনেক কষ্ট হয়।এই শীতার্তদের পাশে দাঁড়ানোর একটি মহৎ কাজ। এফডিএ একটি মানবিক কাজ করেছে।শুধু প্রশংসা নয়, দায়িত্ব পালনে সকলকে একতাবদ্ধ হতে হবে। তবে বড় কাজ করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page