1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • বর্তমান সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৬ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এনামুল মবিন(সবুজ) ,জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদ, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণপূর্বক ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধার্ঘ প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page