এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর সদর এলাকার নিরাপত্তা সহায়ক অত্যাধুনিক ক্লোজসার্কিট ক্যামেরা নেটওয়ার্কের শুভ উদ্ভোধন হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারী) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় এ দিনাজপুর সদর এলাকায় নিরাপত্তা সহায়ক অত্যাধুনিক ক্লোজসার্কিট ক্যামেরা নেটওয়ার্কের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি)। মাননীয় হুইপ কে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন এবং মাননীয় হুইপ মহোদয় পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি) বলেন, জনগনের জানমালের নিরাপত্তা দিতে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর উল্লেখ করে জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনকে সাথে নিয়ে দেশ পরিচালনায় সফল হয়েছে। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা সরকার কাজ করছে। যতই বাধা আসুক না কেন দেশ এগিয়ে যাবে।
উনয়ন্নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না দেশ বিরাধীরা। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিশ্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বিএনপি বার বার চেষ্টা করেও দেশকে ধংস করতে পারেনি। আর পারবেও না। কেউ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার তা কঠোর ভাবে দমন করবে।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মর্তুজা আল-মুঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার, রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) দিনাজপুরসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply