1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দরের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন

  • বর্তমান সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন
দিনাজপুর চিরিরবন্দরের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন

দিনাজপুর চিরিরবন্দরের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩.৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

এর পরে বিকেলে ৪ টার দিকে চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে ১২ ইউনিয়নের সাধারণ সদস্য ১০৮ ও সংরক্ষিত আসনের ৩৬ জন সদস্যদের শপথ করান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়েশা সিদ্দিকা।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন, তাই আপনাদের কে সঠিকভাবে জনগণের খেদমত করার জন্য কাজ করতে হবে বলে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়েশা সিদ্দিকা।

শপথ গ্রহন অনুষ্টানে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যন শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন মোছাঃ লায়লা বানু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইরতিজা হাসান, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ বজলুর রশিদ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page