1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় পাট ও পাটবীজ চাষীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা

  • বর্তমান সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬০ বার পড়া হয়েছে
ভাঙ্গায় পাট ও পাটবীজ চাষীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা
ভাঙ্গায় পাট ও পাটবীজ চাষীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা

ভাঙ্গায় পাট ও পাটবীজ চাষীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পাট ও পাটবীজ চাষীদের মাঝে ৩ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গতকাল দিনব্যাপী ডাঃ আবু ইউসুফ ষ্টেডিয়াম সেমিনার কক্ষে উপজেলা পরিষদ ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণাথীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিল সহযোগিতায় অনুষ্ঠানে আগত পাটবীজ চাষীদের উৎপাদনের জন্য দক্ষতা উন্নয়ন,পরিচর্যা,কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় কৃষকদের মাঝে পাটবীজ সম্পর্কে চাষ পদ্বতি,কলাকৌশল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল বিশ^াস ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সোহেলী আক্তার।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বলেন, দেশেসকল ক্ষেত্রে অগ্রগতির পাশাপাশি পাটবীজ উৎপাদনেও এগিয়ে যাবে,সেই সাথে স্বয়ংসম্পূর্নতা অর্জন করবে দেশ। এ সময় স্থানীয়ভাবে উৎপাদিত পাট বীজ কৃষকরা প্রদর্শণ করেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন,উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোল্লা আল মামৃুন,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page