1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর বিরলে সাব-রেজিষ্টারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে সাব-রেজিষ্টারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ
দিনাজপুর বিরলে সাব-রেজিষ্টারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

দিনাজপুর বিরলে সাব-রেজিষ্টারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলা সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুত্বর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে তার দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অপসারণ চেয়ে প্রায় শতাধিক দলিল লেখক অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ঘোষণা করেছেন।

ভুক্তভোগী দলিল লেখক ও ভূমি মালিকগণ অভিযোগ করে বলেন, সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল বিরলে যোগদান করার পর সীমাহীন দূর্নীতি করেই চলছে। তিনি দলিল লেখক ও ভূমি মালিকদের জিম্মি করে প্রতিটি দলিল সম্পাদনে সর্বনিম্ন ১০ থেকে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহন করে থাকেন।

এ ব্যাপারে কোন দলিল লেখক প্রতিবাদ করলেই তাঁকে সাময়িক বরখাস্ত দেখিয়ে দলিল লেখা থেকে বিরত রাখা হয় এবং তাঁর দাখিলকৃত দলিল সম্পাদন না করে ফেরত দেয়া হয়। তার পরেও আমরা মৌখিকভাবে বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা তার দূর্নীতির হাত থেকে পরিত্রান পেতে চাই।

দূর্নীতিবাজ সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত সময়ের মধ্যে অপসারণ চেয়ে শতাধিক দলিল লেখকের উপস্থিতিতে কলম বিরতি ঘোষণা করেন, বিরল উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি রেছাল উদ্দীন প্রমূখ।

এ ব্যাপারে সাব-রেজিষ্ট্রার রিপন চন্দ্র মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page