এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত দূরদর্শী পরিকল্পনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ১২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারী) উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব, আবুল হাসান মাহামুদ আলী, এমপি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদ, চিরিরবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকলেছুর রহমানসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ ।
You cannot copy content of this page
Leave a Reply