1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেস হাইওয়েতে দুর্ঘটনায় নিহত তিন, আহত ২০

  • বর্তমান সময়: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেস হাইওয়েতে দুর্ঘটনায় নিহত তিন, আহত ২০

এহসান রানা , ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় দুরন্ত পরিবহন নামের একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের উপরেই উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এতে আহত হয় বাসের আরো ১৫ যাত্রী। বুধবার বেলা ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।(ভিডিও চিত্র)

নিহতদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। পুরুষের পরিচয় জানা গেলেও এখনো ২ নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহত ওই পুরুষের নাম আ.রশীদ(৫৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মো. আলমাসের ছেলে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো মাহাতাব উদ্দিন জানান, বেলা পৌনে ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

তিনি বলেন, উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে ২ জনের ও ভিতর থেকে ১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়াও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত ৭ জনকে এবং অন্যান্য আহত যাত্রীদের স্থানীয় পরিবহনে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি জানান, অন্তত ১৫ আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

ফায়ারের এই কর্মকর্তা আরো জানান, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে টোল প্লাজার সড়ক বিভাজনের উপর উঠে গেলে মহাসড়কের উপরেই বাসটি উল্টে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page