1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে ৪ জন বীর মুক্তিযোদ্ধা মহিলা পেলেন সন্মাননা

  • বর্তমান সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪২ বার পড়া হয়েছে
দিনাজপুরে ৪ জন বীর মুক্তিযোদ্ধা মহিলা পেলেন সন্মাননা
দিনাজপুরে ৪ জন বীর মুক্তিযোদ্ধা মহিলা পেলেন সন্মাননা

দিনাজপুরে ৪ জন বীর মুক্তিযোদ্ধা মহিলা পেলেন সন্মাননা

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরের ৪ জন মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সন্মাননা দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে এই প্রথম মহিলা বীরমুক্তিযোদ্ধাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

সন্মাননা পাওয়া দিনাজপুর জেলার ৪ জন মহিলা বীরমুক্তিযোদ্ধা হলেন, সদর উপজেলার বড়গুড়গোলা এলাকার প্রয়াত ভারতী নন্দী সরকার (পক্ষে নিয়েছেন ভাতিজা), ঘাসিপাড়া এলাকার মোছাঃ নুরেফা বেগম, বালুয়াডাঙ্গা এলাকার ডা. মাহাফুজা হক (পক্ষে নিয়েছেন ছোট ভাই) আর পার্বতীপুর উপজেলার আরতী রানী সাহা।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা(এমপি)এর সভাপতিত্বে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মহিলা বীরমুক্তিযোদ্ধাদের সন্মাননা ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত মহিলা সাংসদ এ্যাড. জাকিয়া তাবাসসুম(জুঁই)ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক মোঃ সালাউদ্দিন আহম্মেদ এবং বিভিন্ন টিভির চিত্র সাংবাদিকগণ প্রমুখ।

ডে-কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোরশেদ আলী খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page