1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর পার্বতীপুরে ট্রেন ও পিকআপের সংঘর্ষে নিহত ১ আহত ২

  • বর্তমান সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে
দিনাজপুর পার্বতীপুরে ট্রেন ও পিকআপের সংঘর্ষে নিহত ১ আহত ২
দিনাজপুর পার্বতীপুরে ট্রেন ও পিকআপের সংঘর্ষে নিহত ১ আহত ২

দিনাজপুর পার্বতীপুরে ট্রেন ও পিকআপের সংঘর্ষে নিহত ১ আহত ২

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মিলন(২৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছে। নিহত মিলন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ চালকের হেলপার ছিলেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে হাবড়া বাজার থেকে পিকআপটি ঝাউপাড়া গ্রামে যাচ্ছিল। অন্যদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেল স্টেশনের দিকে আসছিল। পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপটিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে ২০ মিটার দুরে ছিটকে পড়ে পিকআপটি।

নিহতরা হলেন, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মিলন (২৫) নিহত হন এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম (২০) ও দেলোয়ার হোসেন (২২) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page