1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে হযরত খাজা মইনুদ্দিন চিশতির ২৮ তম বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে হযরত খাজা মইনুদ্দিন চিশতির ২৮ তম বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে হযরত খাজা মইনুদ্দিন চিশতির ২৮ তম বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে হযরত খাজা মইনুদ্দিন চিশতির ২৮ তম বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে গরীবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিশতী হাসান সঞ্চারী (র,আ,) আল আজমেরী এর ২৮ তম পবিত্র মাহফিল গত রবিবার রাতে অনুষ্ঠিত হয়। শহরের স্টেশন রোড কার্যালয় এ খাজা মইনুদ্দিন চিশতী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সংস্থা খানকা শরীফ এর উদ্যোগে এ উরস শরিফ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ফরিদপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু, সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আকমল চিশতী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হক জিলু। এসময় স্থানীয় বাসিন্দা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মিলাদ মাহফিল, নেওয়াজ বিতরণ ও ছামা কাওয়ালী অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page