1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু

  • বর্তমান সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু
চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু

চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আবদুল শিকদার ডাঙ্গী গ্রামের মৃত গণি শিকদারের ছেলে নওয়াব আলী শিকদার (৮২) রোববার সকাল ৯ টায় গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধ শীতের সকালে আপন ভাই হালিম শিকদারের সাথে বাড়ীর পাশে ছোট্ট রাস্তার উপর বসে গল্প করছিল। এ সময় রাস্তা ঘেষে প্রতিবেশী আলী শিকদারের বাড়ীর একটি বিক্রিত চাম্বুল গাছ বেপারীরা অসাবধানতা বশতঃ কর্তনকালে গাছের নিচে চাপা পড়ে ওই বৃদ্ধ গুরুতর আহত হয় এবং তার আরেক ভাই দ্রুত সরে গিয়ে প্রাণে বেঁচে যায়। পড়ে মুমূর্ষ অবস্থায় আহত বৃদ্ধকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ননী গোপাল হালদার তাকে মৃত্যু ঘোষনা করেন।

সরেজমিন ঘুৃরে জানা যায়, গত ক’দিন আগে প্রতিবেশী আলী শিকদার বসতভিটের একটি ভারী চাম্বুল গাছ পার্শ্ববতী বালিয়া ডাঙ্গী গ্রামের কাঠ ব্যবসায়ী জলিল মুন্সীর নিকট ১৫ হাজার টাকা দরে বিক্রি করেন। ঘটনার দিন সকালে ভারী গাছটির বড় বড় ডালের গোলা সহ ওই বেপারী গাছটি গোড়ে থেকে কর্তন করেন। এতে কর্তনকৃত চাম্বুল গাছের ভারী ডালা সহ পাশের আরেকটি আম গাছের উপর পড়ার ফলে ওই আমগাছ গোড়া থেকে ভেঙে বৃদ্ধর কোমর বরাবর চাপা দেয়। পরে এলাকাবাসী ছুটে এসে গাছের নিচ থেকে বৃদ্ধকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page