শ্রীধাম শ্রীঅঙ্গন এ পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু
মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন এ পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান রবিবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীধাম শ্রীঅঙ্গন এ নিত্যানন্দ ত্রয়োদশী , সম্প্রদায় আচার্য শ্রীপাদ মহেন্দ্র জী তিরোধান তিথি, মাঘী পূর্ণিমা ও বন্ধু বাসন্তী উৎসব উপলক্ষে রবিবার মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস সংকীর্তন , সোমবার শ্রী শ্রী মহানাম মহাকীর্তন ও সম্প্রদায় আচার্য শ্রীপাদ মহেন্দ্র জীর সমাধি মন্দির মহাপ্রসাদ অর্পণ। মঙ্গলবার শ্রী শ্রী মহানাম মহা কীর্তন, বুধবার শ্রী শ্রী মহানাম কীর্তন এবং মাঘী পূর্ণিমার স্নান উপলক্ষে পদাবলী কীর্তন এবং বৃহস্পতিবার কুঞ্জ ভঙ্গ ও দধি হরিদ্রা ।
You cannot copy content of this page
Leave a Reply