1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

  • বর্তমান সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৪ বার পড়া হয়েছে
দিনাজপুর মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২
দিনাজপুর মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

দিনাজপুর মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মোহনপুর (রাবার ড্যাম) সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ সময় নারীসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার(১২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার মোহনপুর (রাবার ড্যাম) সেতুর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোহনপুর (রাবার ড্যাম) সেতুর পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের সহায়তায় ভেতর থেকে নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) বজলুর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর (রাবার ড্যাম) সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page