1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আলফাডাঙ্গায় বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিক্ষাগুরুর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান

  • বর্তমান সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিক্ষাগুরুর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান
আলফাডাঙ্গায় বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিক্ষাগুরুর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান

আলফাডাঙ্গায় বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিক্ষাগুরুর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ বারবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারেজ উদ্দীন আহমেদ গত ৩১ জানুয়ারী রাত ২ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধো হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তারই মৃত্যুতে আজ শুক্রবার (১১ই ফেব্রুয়ারী) বাদ জুম্মা আওয়ামী পরিবার অফিসে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুয়েতি আকরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এম জালালউদ্দিন আহম্মেদ। এ সময় হারেজ উদ্দিন আহমেদ এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান খান বিলায়েত হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্র নেতা আলফাডাঙ্গার গর্ব বকুল মুন্সী, হারেজ উদ্দিন সারের বড় জামাতা একরামুল হোসেন টিপু,যুব নেতা মঞ্জুর আহমেদ, হারেজ উদ্দিন সারের বড় ছেলে ডাঃ মাহামুদুল হাসান। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম কুতুবউদ্দিন আহমেদ। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন এ কে এম নজরুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page