1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বিএনপি নামক মরা নদী আর কখনও স্রোতধারায় ফিরবে না এমপি মনোরঞ্জন শীল গোপাল

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে
বিএনপি নামক মরা নদী আর কখনও স্রোতধারায় ফিরবে না এমপি মনোরঞ্জন শীল গোপাল
বিএনপি নামক মরা নদী আর কখনও স্রোতধারায় ফিরবে না এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিএনপি নামক মরা নদী আর কখনও স্রোতধারায় ফিরবে না এমপি মনোরঞ্জন শীল গোপাল

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মরে যাওয়া নদী খননের ফলে পূর্ন স্রোতধারায় রূপ নিলেও, রাজনীতির ক্ষেত্রে বিএনপি নামক মরা নদী আর কখনও স্রোতধারায় ফিরে আসবে না।

তিনি আরো বলেন, নদীর প্রবাহের সৃষ্টি হতে যা কখনো হয়নি শেখ হাসিনা সরকার তাই করলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, যারা স্বাধীনতার বিরোধী, তারাই শান্তির ধর্মকে নষ্ট করছে।

মুজিব শতবর্ষের উপহার হিসেবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদীর সিস্টেম ড্রেজিং/ খনন শীর্ষক প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলাধীন ঢেপা ও ছোট ঢেপা নদীর পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৭ কিলোমিটার নদী খনন কাজের ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page