1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসকদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে ফরিদপুরে আই ই বির মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে আই ই বির মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে আই ই বির মানববন্ধন অনুষ্ঠিত

জেলা প্রশাসকদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে ফরিদপুরে আই ই বির মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : জেলা প্রশাসকদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন এর দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আই ইবি ‘র উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী অধ্যাপক আমিনুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক মিজানুর রহমান , বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাদশা মিয়া।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল আলম, আনন্দ কুমার ঘোষ নির্বাহী প্রকৌশলী এলজিইডি, মোঃ আমিনুর রহমান নির্বাহী প্রকৌশলী এলজিইডি, মাবরুর ইসলাম সহকারী প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল ফরিদপুর, উৎপল পোদ্দার উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত বিভাগ ফরিদপুর, অনুজ কুমার দে উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ ফরিদপুর, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ খোরশেদ আলম, এছাড়া আই ই বির সকল সদস্য ও অনন্য প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকৌশল পেশার সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোন কারিগরি জ্ঞান ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত কোন অভিজ্ঞতা নাই। তাই উন্নয়ন কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতাবিহীন জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি হবে।

তারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প ২০৪১ এ অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এটা প্রকৌশলীদের জন্য অত্যন্ত অসম্মানজনক বলে দাবি করেন। বক্তারা মন্ত্রনালয়ের আদেশ বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এ আইন প্রত্যাহারের আবেদন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page