1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সালথায় সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে
সালথায় সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
সালথায় সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

সালথায় সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

সালথা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাসান মোল্যার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। সাংবাদিক হাসান মোল্যা জানায়, গত ১৩ নভেম্বর, ২০২১ তারিখ সন্ধ্যার দিকে আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যাসহ অজ্ঞাত কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক হাসান মোল্যার মেঝো ভাই ও বড় ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর জখম হয়।খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা পুলিশ গেলে আসামীগন পালিয়ে যায়। পরে পুলিশের বিশেষ অভিযানে আসামীদের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করা হয় গত ১৬ নভেম্বর ২০২১, যার মামলা নং-১১/জিআর/১৪০/২১। মামলায় ১ জনকে কোর্ট থেকে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।এতে তারা আরও ক্ষিপ্ত হয় এবং গত ১৯ ডিসেম্বর ২০২১ (১মাস ৬ দিন পর) পাল্টা সাংবাদিক হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামীকরে কোর্টে একটি মামলা দায়ের করে বলে সাংবাদিক হাসান জানান।

সাংবাদিক হাসান মোল্যা আরো জানান , ৩ জানুয়ারী ২০২২ দুপুরের তার নিজ বাড়ির সামনে আসামীগন আসিয়া হুমকি দেয় যেন তাদের নামের দায়েরকৃত মামলা উঠিয়ে নেওয়া না হলে আমাকে ও আমার পরিবারের যেকোন ব্যাক্তিকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে। এতে আমিসহ আমার পরিবারের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। এতে সালথা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার জিডি নং- ২৪৬, তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।

এ বিষয়ে জানতে চাইলে, আহম্মদ মোল্যাকে ফোনে ও বাড়িতে পাওয়া জায়নাই। সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থস্তম্ভ। সাংবাদিক পরিবারে মিথ্যা মামলা কাম্য নয়। সাংবাদিক হাসান মোল্যার পরিবারের নিরাপত্তায় প্রদানসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে তারা আইনগত
ব্যবস্থা নিবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page