1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে অনূর্ধ্ব ১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু। সারাবছর যাতে বিভিন্ন খেলাধুলা হয় সে ব্যবস্থা করা হবে। অতুল সরকার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে অনূর্ধ্ব ১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু। সারাবছর যাতে বিভিন্ন খেলাধুলা হয় সে ব্যবস্থা করা হবে। অতুল সরকার
ফরিদপুরে অনূর্ধ্ব ১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু। সারাবছর যাতে বিভিন্ন খেলাধুলা হয় সে ব্যবস্থা করা হবে। অতুল সরকার

ফরিদপুরে অনূর্ধ্ব ১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু। সারাবছর যাতে বিভিন্ন খেলাধুলা হয় সে ব্যবস্থা করা হবে। অতুল সরকার

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, সারাবছর যাতে বিভিন্ন ধরনের খেলাধুলা করা হয় সেই ব্যবস্থা করা হবে। ফরিদপুরের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন করেছি আরো স্টেডিয়াম করার জন্য। তিনি আজ সকালে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় বয়সভিত্তিক ক্রিকেটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি আরো বলেন প্রত্যেকটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে এবং প্রত্যেকটি জেলায় একটি করে ক্রীড়া কমপ্লেক্স তৈরি হবে। যাতে সারা বছর সব ধরনের খেলাধুলার ব্যবস্থা থাকবে। এবং প্র্যাকটিসের ও সুযোগ থাকবে। আমাদের তরুণ প্রজন্ম কে খেলার মাঠে ফিরে আনতে হবে। তিনি বলেন সারা পৃথিবীতে এদেশের খেলোয়াড়রা প্রাধান্য বিস্তার করবে । আমাদের মেয়েরাও যাতে সারা বছর ধরে খেলাধুলা ও প্র্যাকটিস করতে পারে সে ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই মেয়েরা জাতির জন্য অনেক সাফল্য বয়ে এনেছে ‌ অনুরূপ ছেলেরাও ক্রীড়াঙ্গনে বাংলাদেশের হয়ে সাফল্য এনেছেন।

পরে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রিকেট কমিটির সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন, লজিস্টিক শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, বিভাগীয় হেড কোচ মোখলেসুর রহমান বাবলু, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলিআজগার মানিক, ফরিদপুর ডি এস এ ও ডি এস এ র সদস্য অমরেশ সাহা। সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু। অনূর্ধ্ব ১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে এই স্টেডিয়ামে দুদিনের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোকাবেলা করছে ঢাকা মেট্রো ও সিলেট ডিভিশন। প্রতিদিন ৯০ ওভার করে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page