1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ঘন কুয়াশা ও তীব্র শীতে কাপঁছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর

  • বর্তমান সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে
ঘন কুয়াশা ও তীব্র শীতে কাপঁছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর
ঘন কুয়াশা ও তীব্র শীতে কাপঁছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর

ঘন কুয়াশা ও তীব্র শীতে কাপঁছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : ঘন কুয়াশা ও তীব্র শীতে কাপঁছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষেরা।আকাশ মেঘলা ও হিমেল বাতাসে শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। শুধু দিনাজপুরে নয় কুড়িগ্রাম, পঞ্চগড়সহ বেশ কয়েকটি জেলায় বেড়েছে শীতের প্রকোপ।

রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল একবারেই সীমিত। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে।সবচেয়ে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ।কুয়াশার কারণে দিনের বেলাও দেখা যাচ্ছপ না রাস্তা-ঘাট। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

রোববার(৩০ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার ছিল। তবে বেলা বৃদ্ধির সাথে সাথে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এদিকে, তীব্র শীতে ইরি-বোরোর চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে খরচ বেড়ে যাচ্ছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজিমত আলী বলেন, ‘ দিন দিন ঠান্ডা বেড়েই চলেছে। তার সাথে ঘন কুয়াশা, রাস্তায় ও মাঠে কিছুই দেখা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডার কারণে কেউই মাঠে কাজ করতে চাচ্ছে না। আর যারা কাজ করছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা।’

সকালে মাঠে গিয়ে দেখা মেলে বাসুদেবপুর গ্রামের মমতাজ আলী সাথে। তিনি বলেন, ‘ঠান্ডার আর ঘন কুয়াশার কারণে জমিতে কাজ করার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। জমিতে ইরি-বোরো চারা লাগানোর মানুষ না পাওয়ায় বিপাকে পড়েছে জমির মালিকেরা। কাজের লোক না পাওয়ায় আজ নিজেই জমিতে ইরি-বোরো চারা রোপণ করতে আসছি।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। তবে ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কিছু কিছু স্থান হতে শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে। দিনাজপুরে আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও কুড়িগ্রামের রাজারহাটে ৭.৫, সৈয়দপুরে ৮.২, রংপুরে ৯.৫, ডিমলায় ৮.৯, নওগাঁয় ৮.৫, রাজশাহীতে ৮.৬, চুয়াডাঙ্গায় ৮.৬, শ্রীমঙ্গলে ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page