1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

অনূর্ধ্ব ১৮ শেখ কামাল জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা টাঙ্গাইল ভেনুতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ফরিদপুর জেলা দল

  • বর্তমান সময়: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব ১৮ শেখ কামাল জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা টাঙ্গাইল ভেনুতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ফরিদপুর জেলা দল
অনূর্ধ্ব ১৮ শেখ কামাল জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা টাঙ্গাইল ভেনুতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ফরিদপুর জেলা দল

অনূর্ধ্ব ১৮ শেখ কামাল জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা টাঙ্গাইল ভেনুতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ফরিদপুর জেলা দল

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : টাঙ্গাইল স্টেডিয়াম টা ফরিদপুরের জন্য অনেক শুভ বলা চলে। কেননা প্রতিযোগিতার প্রথম পর্বের সবকয়টি খেলায় জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর দল। গ্রুপের শেষ খেলায় তারা ফেভারিট নারায়ণগঞ্জ দলকে ৩ রানে পরাজিত করে প্রথম পর্ব থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্ধারিত ৪৫ ওভারের এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে শিবলীর অপরাজিত ৭৮ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ফরিদপুর জেলা দল । নারায়ণগঞ্জ এর পক্ষে হাসিব নেন ৩ উইকেট। জবাবে ৯ উইকেট হারিয়ে ৪৫ ওভার ব্যাট করে নারায়ণগঞ্জ জেলা দল করে ১৫৩ রান।

দলের পক্ষে সৌরভ ৫১ রান করে, এছাড়া ফয়সাল করে ২১ রান। ফরিদপুর জেলা দলের পক্ষে হৃদয় ও সেলিম প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করে। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে স্বাগতিক টাঙ্গাইলের বিরুদ্ধে মাঠে নামবে ফরিদপুর জেলা দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page