1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

গোলাপ দি মাতব্বর ডাংগি ক্রিকেট টুর্নামেন্ট ব্রাদার্স ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

  • বর্তমান সময়: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে
গোলাপ দি মাতব্বর ডাংগি ক্রিকেট টুর্নামেন্ট ব্রাদার্স ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন
গোলাপ দি মাতব্বর ডাংগি ক্রিকেট টুর্নামেন্ট ব্রাদার্স ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

গোলাপ দি মাতব্বর ডাংগি ক্রিকেট টুর্নামেন্ট ব্রাদার্স ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : গোলাপ দি মাতব্বর ডাংগি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ক্লাব। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গোলাপ দি মাতব্বর ডাংগি একাদশ।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিপক্ষ গোলাপ দি মাতব্বর ডাংগি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স ক্লাব। ফাইনাল খেলায় নির্ধারিত ৬ ওভারে খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স ক্লাব ৬০ রান সংগ্রহ করে। জবাবে গোলাপ দি মাতব্বর ডাংগি ৩৭ রান সংগ্রহ করে।

এর আগে প্রথম সেমিফাইনালে গোলাপ দি মাতব্বর ডাংগি দল মুন্সি ডাংগি কে ৩ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠে। অপর সেমিফাইনালে ব্রাদার্স ক্লাব ২৩ রানে টেপাখোলা টাইগার কে পরাজিত করে ফাইনালে উঠে।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিগ্রিরচর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক মৃধা, মন্টু মেম্বার, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এম এইচ স্বপন মৃধা।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ট্রফি প্রাইস মানি এবং রানার আপ দল ট্রফি ও প্রাইজমানি গ্রহণ করেন । টুর্নামেন্টের ফাইনাল খেলাটি পরিচালনা করেন আম্পায়ার মোঃ তোফাজ্জেল হোসেন ও আলামিন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই ফাইনাল খেলাটি উপভোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page