1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর বিরলে চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় ট্রাক্টর উল্টে নিহত ১,আহত ১২

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় ট্রাক্টর উল্টে নিহত ১,আহত ১২
দিনাজপুর বিরলে চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় ট্রাক্টর উল্টে নিহত ১,আহত ১২

দিনাজপুর বিরলে চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় ট্রাক্টর উল্টে নিহত ১,আহত ১২

এনামুল মবিন(সবুজ) , জেলা প্রতিনিধি দিনাজপুর : চেয়ারম্যানের নির্বাচনি প্রচারনায় ট্রাক্টর উল্টে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে। দিনাজপুর বিরল উপজেলায় দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় ট্রাক্টর উল্টে ১ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো ১২ জন আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী মোঃ নুর ইসলাম (ঘোড়া) মার্কা এর নির্বাচনী প্রচারণা কাজে যাওয়ার পথে কামদেবপুর-ধর্মপুর সড়কের ধর্মপুর জামকুড়ি নামক স্থানে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ধর্মজইন ভূটিয়াবন এলাকার শরিফ উদ্দীনের ছেলে মোহাম্মদ আলী(১২) ঘটনাস্থলে নিহত হয়।

স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এখন পর্যন্ত প্রায় ১২ জন চিকিৎসাধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিরল উপজেলার জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি বিরল উপজেলার ছয় ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page