1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

দিনাজপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

  • বর্তমান সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু
দিনাজপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

দিনাজপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

এনামুল মবিন(সবুজ) , জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলা কারাগারে চেক জালিয়াতি মামলায় দেড় বছর সাজা পাওয়া এক কয়েদির মৃত্যু । দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর আজ বুধবার দুপুরের দিকে তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যু সফিকুল ইসলাম(৫০) দিনাজপুর বিরামপুর উপজেলার চকপাতলা গ্রামের হাসান আলীর ছেলে।

দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন তথ্য নিশ্চিত করেছেন। জেল সুপার মোকাম্মেল হোসেন জানায়, চেক জালিয়াতি মামলায় সফিকুলকে দেড় বছরের সাজা দেন বিচারক। গত বছরের ২৩ জুলাই তাকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে পড়ে যান তিনি।

তিনি আরো জানান, সফিকুল ইসলামের বিরুদ্ধে ১৬ লাখ ও ৩ লাখ টাকার ২টি চেক জালিয়াতির মামলা হয়। রায়ে তাকে দেড় বছরের সাজা দেন বিচারক। গত বছরের ২৩ জুলাই তাকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে তিনি আর ফেরত আসেননি। খোঁজ করতে গিয়ে দেখা যায়, তিনি টয়লেটে পড়ে আছেন।

তাকে টয়লেটে থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page