ফরিদপুর সমাচার : রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় ০৭ (সাত) টি অবৈধ ইটভাটা ভাঙ্গাসহ মোট ০৮ (আট) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা জরিমানা আদায়।
আজ ২৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ০৮ (আট) টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসাথে ০৭ (সাত) টি অবৈধ ইটভাটার অংশবিশেষ এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করে র্যাব-৮, ফরিদপুর এর একটি টীম, রাজবাড়ী পুলিশের একটি টীম এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নি¤œলিখিত ০৮ (আট) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়:
ক) মেসার্স ডি এস বি ব্রিকস্, প্রো: জনাব সেকেন্দার আলী, ধুলদি জয়পুর, সদর, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ধার্যপূর্বক আদায়।
খ) মেসার্স জে এস আর ব্রিকস্, প্রো: জনাব হেদায়েত কবির, সুলতানপুর, সদর, রাজাবাড়ী। অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার্যপূর্বক আদায়।
গ) মেসার্স এ কে এফ ব্রিকস্, প্রো: জনাব ফজলে রাব্বি, দক্ষিণ চর পাচুরিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ধার্যপূর্বক আদায়।
ঘ) মেসার্স এ এন এ ব্রিকস্, প্রো: জনাব খন্দকার আব্দুস সোবহান, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ধার্যপূর্বক আদায়।
ঙ) মেসার্স আর এন্ড বি ব্রিকস্, প্রো: জনাব আনিছুর রহমান, চরখানখানাপুর, সদর, রাজাবাড়ী। অবৈধ জিগজ্যাগ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ধার্যপূর্বক আদায়।
চ) মেসার্স সাজি ব্রিকস্, প্রো: জনাব শরিফউদ্দিন শেখ, খানখানাপুর, সদর, রাজবাড়ী। অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার্যপূর্বক আদায়।
ছ) মেসার্স এস টি বি ব্রিকস্, প্রো: জনাব মোঃ ফারুক শেখ, চরখানখানাপুর, বালিয়ারচর, সদর, রাজবাড়ী। অবৈধ ইটভাটাটির কিলনের আংশিক এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয়। জরিমানা ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ধার্যপূর্বক আদায়।
জ) কে আর ডি ব্রিকস্, প্রো: জনাব জিয়াউর রহমান, শাইলকাঠি, সদর, রাজবাড়ী। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক ইটভাটাটির কার্যক্রম বন্ধ করা হয় ও ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উল্লিখিত ০৮ (আট) টি ইটভাটায় ২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০৭ (সাত) টি ইটভাটার অংশবিশেষ ভেঙ্গে দেয়া হয়। উল্লেখ্য, এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply