1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার কালুখালী থানা হতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার কালুখালী থানা হতে গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী আটক।

ফরিদপুর সমাচার : র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা যায় রাজবাড়ী জেলার কালুখালী থানা হতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯/০১/২০২১ ইং তারিখ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন সূর্য্যদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আকরাম মন্ডল (২২), পিতা- মোঃ আক্কাস মন্ডল, সাং- দয়রামপুর, থানা-কালুখালী, জেলা- রাজবাড়ী , ০২। মোঃ নাইম হোসেন (২০) পিতা- মোঃ লুৎফর মন্ডল , সাং-সূর্য্যদিয়া, থানা-কালুখালী, জেলা- রাজবাড়ীদ্বয়’কে আটক করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ৪৮০ (চারশত আশি) গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার্থে এ জাতীয় কার্যত্রম অব্যাহত থাকবে বলে জানা যায় ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page