আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার জনসচেতনতা বৃদ্ধির জন্য বহুল প্রচারের জন্য প্রচার মাইকিং করেছেন ও মাস্ক বিতরণ করেছেন। শনিবার দিনব্যাপী সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রচার মাইকিং করেন এবং মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ আজ ২১ জানুয়ারি ২০২২ জনসাধারণের চলাচল ও কার্যাবলিতে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে। এসব হল, ১) ২১ জানুয়ারি থেকে ০৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত সকল স্কুল, কলেজ, ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২) সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় এর অনুষ্ঠানে ১০০ এর বেশি জনসমাবেশ করা যাবে না। যারা জনসমাবেশে অংশ নেবে তাদের প্রত্যেকের নিকট টিকা সনদ থাকতে হবে। ৩) সরকারি, বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মচারী, কর্মকর্তাদের টীকা সনদ গ্রহণ করতে হবে। ৪) বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ সর্বসাধারণের চলাচলের স্থানগুলোতে মাস্ক পরিধান করতে হবে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও বিধি-নিষেধ দেশের সকল সরকারি কর্মচারি ও নাগরিকের জন্য পালন করা অবশ্য কর্তব্য। উপজেলার সকল জনসাধারণ এসব নির্দেশনা মেনে চলাচল করবেন এবং সকল কার্যবলি সম্পাদন করবেন বলে অনুরোধ করছি।
You cannot copy content of this page
Leave a Reply