1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে ভুক্তভোগী পরিবার ও ফরিদপুর বাসির এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে ভুক্তভোগী পরিবার ও ফরিদপুর বাসির এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে ভুক্তভোগী পরিবার ও ফরিদপুর বাসির এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে ভুক্তভোগী পরিবার ও ফরিদপুর বাসির এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর আল-মদিনা আরামবাগ হাসপাতালের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও ফরিদপুর বাসির এর উদ্যোগে এক মানববন্ধন আজ বৃহস্পতিবার সকাল দশটায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি মোস্তফা আমীর ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক ও প্রথম আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি পান্না বালা, নারীনেত্রী ও ব্লাস্ট এর নির্বাহী পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী, খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, ভুক্তভোগী পরিবারের সদস্য শরিফুল ইসলাম সুজন, সঞ্জয় সাহা, রুমন চৌধুরি, রিশান মাহমুদ রনী,, হোসনে আরা, পারভেজ হাসান রাজিব, আল আমিন প্রমূখ।
সভায় বক্তারা উপরোক্ত দুটি ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

বক্তারা বলেন ফরিদপুরের যে ভাবে দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো হাসপাতাল , ডায়াগনোস্টিক সেন্টার এসব গড়ে উঠেছে সেভাবে চিকিৎসার মান উন্নত হচ্ছে না। অনেক ক্লিনিকেই কোন ডাক্তার না থাকায় আয়া ও নার্সরা রোগীদের চিকিৎসা করছেন উল্টাপাল্টা চিকিৎসা প্রদান করে রোগীদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। একই সাথে রোগীর পেটে কাচি রেখে সেলাই করার মতো ঘটনা, নবজাতকের কপাল কাঁটার মতো ঘটনা , এবং নবজাতকের হাতে আহত করার ঘটনা হরহামেশাই ঘটছে।

এগুলো দেখার মত কেউ নেই। এসমস্ত রোগী এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসে অত্যন্ত অসহায় হয়ে পড়ছেন। বক্তারা প্রশ্ন করেন এসব ঘটনা চললেও জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি নজরদারি এবং মনিটরিং তেমনভাবে জোরালো না হওয়ার কারণে দিনের পর দিন এই অবস্থা চলছে। যদিও দুটো ক্লিনিক সাময়িকভাবে বন্ধ হওয়ায় জেলা প্রশাসন কে ধন্যবাদ জানান। এবং একইসাথে তাদের মনিটরিং অব্যাহত থাকবে বলে দাবি করেন। তারা অবিলম্বে আল-মদিনা হাসপাতাল ও আরামবাগ হাসপাতালের এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তি বর্গ কে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের নিকট দাবী জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page