1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সীমান্ত এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • বর্তমান সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে
সীমান্ত এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সীমান্ত এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সীমান্ত এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

এনামুল মবিন(সবুজ) ,জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকার বরেন্দ্র’র পাম্পের কুয়ার মধ্যে লোকমান হোসেন(৩০) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। মৃত লোকমান হোসেন দাইনুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার রাতে গরু খুঁজতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গরু হারিয়ে যাওয়ায় লোকমান গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখোঁজি করেন। খোঁজাখোজিঁ অব্যাহত থাকায় আজ বুধবার সকালে সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্র পানির পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি ও পুলিশকে অবহিত করে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে সদস্য পাঠায়।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ বলেন, একজন যুবকের মরদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন এবং কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি বিএসএফ সদস্যদের জানানো হয়েছে। সেখান থেকেও নিশ্চিত হওয়া গেছে যে ঘটনাটি সীমান্ত সংক্রন্ত নয়। এটি একটি অপমৃত্যু। দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে ঘটনা স্থানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page