1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

  • বর্তমান সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের মাজকান্দি-ভাটিয়াপড়া আঞ্চলিক মহাসড়কে মান্নান মাস্টার সড়ক নামক স্থানে গাছ বোঝাই নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নিজাম উদ্দিন(৩০)। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মুন্নু সেখের ছেলে। আজ সোমবার দুপুর পৌনে তিনটার দিকে এঘটনা ঘটে। এসময় আহত ৩ জনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল ইসলাম বাচ্চু এর সত্যতা নিশ্চিত করে বলেন, মধুখালী উপজেলার জাহাজপুর ইউনিয়নের আঃ মান্নান মাস্টার সড়ক থেকে একটি গাছ বোঝাই নসিমন মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এ সময় বোয়ালমারী গামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হন। আরো দুই মোটরসাইকেল আরোহী ও নসিমন চালকসহ ৩ জন মারাত্মক আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষে নিজাম উদ্দিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। এতে মারাত্মক আহত তিন জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page