1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর নবাবগঞ্জে টিকা নিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

  • বর্তমান সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে
দিনাজপুর নবাবগঞ্জে টিকা নিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
দিনাজপুর নবাবগঞ্জে টিকা নিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

দিনাজপুর নবাবগঞ্জে টিকা নিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে টিকা নিতে আসা শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় হুমায়ুন আহম্মেদ(১৪) নামের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার(১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সালটি মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হুমায়ুন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সকালে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিকা দেওয়ার জন্য ইজিবাইকযোগে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। এ সময় শাল্টি মুরাদপুর নামক স্থানে বালুভর্তি একটি ট্রাক্টর ইজিবাইটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হুমায়ুন আহম্মেদের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন এবং খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালককে আটকের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page