1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ

  • বর্তমান সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে
দিনাজপুরে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ
দিনাজপুরে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ

দিনাজপুরে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলায় কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের প্রতিরোধে জেলার সকল পেশাজীবী মানুষকে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহব্বান জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

রোববার(১৬ জানুয়ারী) কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের বিস্তার রোধে দিনাজপুর শহরের কাছারিবাজার,রেল স্টেশন রোড, বাহাদুর বাজার এবং লিলির মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানকালে পথচারী জনসাধারণ, ট্রাক, কভারভ্যান, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের বিস্তার রোধকল্পে মাস্ক বিতরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের সকল পেশাজীবী মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অফিসার ইনচার্জ (ডিবি) দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page