1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কোইকা কোরিয়ার উদ্যোগে ফরিদপুর পৌরসভায় শেয়ারিং মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে

কোইকা কোরিয়ার উদ্যোগে ফরিদপুর পৌরসভায় শেয়ারিং মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস : আধুনিক মানের পৌরসেবা প্রদান ও পৌরসভার সকল সুবিধা অসুবিধা আদান প্রদান এর লক্ষ নিয়ে ফরিদপুর পৌরসভা ও কোইকা কোরিয়ার উদ্যোগে এক শেয়ারিং মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোইকা কোরিয়ার প্রোগ্রাম ম্যানেজার ইয়াং আহ্ দো।(শেয়ারিং মিটিং এর সমস্ত ভিডিও দেখতে নিচে টাচ করুন)

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীর জাফরুল হাসান,পৌর সচিব তানজিলুর রহমান ,২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহ্মেদ মানু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ শেখ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির, ২৪,২৫,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর চিমেলি বেগম, কে এম রহমত উল্লাহ, আসমা আক্তার মুক্তা প্রমুখ।

এ সময় সভাপতির ভাষণে ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, মাননীয় প্রধান অতিথি ইয়াং আহ্ দো এর আগমনকে স্বাগত জানান। তিনি বলেন, সকল নাগরিক দের দোড় গোড়ায় পৌর সেবা পৌছে দেওয়াই হলো ফরিদপুর পৌরসভার মুল লক্ষ্য। আমরা সবে মাত্র ক্ষমতা গ্রহণ করেছি। তাই পৌরবাসীর সাথে সব ক্ষেত্রে সমন্বয় করে তাদের চাহিদামত পৌরসেবা প্রদান করার চেষ্টা করছি।

তবে ভবিষ্যতে কোইকা কোরিয়ার সহযোগিতা পেলে ফরিদপুর পৌরসভা কে এক নম্বর অবস্থান নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি প্রত্যাশা করেন। ভবিষ্যতে কোইকা কোরিয়ার ও ফরিদপুর পৌরসভা একই সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করে যাবে বলে ঘোষনা দেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোইকা প্রোগ্রাম ম্যানেজার ইয়াং আহ দো বলেন, পৌরসভাধীন সকল নাগরিকদের জীবন মান উন্নয়নের অংশ হিসাবে এক একটি পৌরসভা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

সেই দিক বিবেচনা করে ফরিদপুর পৌরসভা বাংলাদেশের মধ্যে ভালো একটা অবস্থানে রয়েছে। ফরিদপুর পৌরবাসীর জীবন মান আরো উন্নয়নের জন্য কোইকার পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। এ পৌরসভার প্রত্যেকটা নাগরিকের দোড় গোড়ায় পৌর সেবা পৌছে যায়, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।

এ সময় তিনি মেয়র প্রসঙ্গে বলেন তিনি আমাকে ভাই বলে সম্বোধন করেছেন। তাই পৌরসভার উন্নয়নে তার প্রতি আমাদের পূর্ন সমর্থন থাকবে। একই সাথে বাংলাদেশ ও কোইকা ফরিদপুর পৌরসভার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। এর আগে তিনি পৌরসভায় এসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শন করেন।

এ সময় পৌরসভার মেয়র কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথি কে নকশী কাঁথা উপহার প্রদান করেন। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন রকম কার্যক্রম প্রদর্শন করেন নির্বাহী প্রকৌশলী শামসুল আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page