1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

অপ্রশিক্ষণ প্রাপ্ত নার্স দ্বারা প্রসূতি রোগীকে ডেলিভারি করানোর সময় বাচ্চার কপাল কেটে ফেলা হল

  • বর্তমান সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪১৯ বার পড়া হয়েছে
অপ্রশিক্ষণ প্রাপ্ত নার্স দ্বারা প্রসূতি রোগীকে ডেলিভারি করানোর সময় বাচ্চার কপাল কেটে ফেলা হল
অপ্রশিক্ষণ প্রাপ্ত নার্স দ্বারা প্রসূতি রোগীকে ডেলিভারি করানোর সময় বাচ্চার কপাল কেটে ফেলা হল

অপ্রশিক্ষণ প্রাপ্ত নার্স দ্বারা প্রসূতি রোগীকে ডেলিভারি করানোর সময় বাচ্চার কপাল কেটে ফেলা হল

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : অপ্রশিক্ষণ প্রাপ্ত নার্স দ্বারা প্রসূতি রোগীকে ডেলিভারি করার সময় নবজাতকের কপাল কেটে ফেলার ঘটনা ঘটেছে। শহরের আল-মদিনা প্রাইভেট লিমিটেড হাসপাতালে আজ শনিবার সকাল ৮ টায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুর শহরস্থ পশ্চিম খাবাসপুর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে আল – মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এ রোগী রুপা বেগম স্বামী শফিক খান সাং- দক্ষীন উজানচর ময়েজউদ্দিন মন্ডল পাড়া পোষ্টঃ গোয়ালন্দ থানাঃগোয়ালন্দ জেলাঃ রাজবাড়ী কে নিয়ে আসলে এখানকার কর্তৃপক্ষ কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই অপ্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট বিহীন নার্স চায়না খানম কর্তৃক উক্ত বাচ্চার ডেলিভারি করানো হলে বাচ্চার মাথার কপাল কেটে ফেলে মাথায় ৯ টি সেলাই করেন। এব্যাপারে উক্ত প্রতিষ্ঠানের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান জানান এ ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি এবং তিনি এ হাসপাতালে ডেলিভারি করেন না। দিনে তিনবার রোগীদের পরিদর্শন করেন।

ঘটনাস্থলে ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান,ফরিদপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদ আলম,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার পরিদর্শন করে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সহ ০২ জনকে আটক করেন আটককৃতরা হলো ১।মোঃ জাকারিয়া মোল্লা পলাশ(৫০) পিতা- মৃত আতিয়ার রহমান মোল্লা সাং কোমরপুর কোতোয়ালী ফরিদপুর ২। চায়না রহমান (৪৫) স্বামী -,মোঃ মামুন সাং ধূলদি কতোয়ালী ফরিদপুর। এ ব্যাপারে কতোয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আল মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর কর্তৃপক্ষের অনিয়মে ও গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে সাধারণ মানুষ মনে করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page