1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩৫২ বার পড়া হয়েছে
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের মিলনায়তনে অনুর্ধ ১৮ শেখ কামাল জোনাল ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে ক্রিকেট কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল ফিরোজের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মোসলেম উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আমিনুর রহমান ফরিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুখলেসুর রহমান বাবলু, প্রণব কুমার মুখার্জি, শেখ নুরুল ইসলাম, আশুতোষ গুহ, প্রমুখ।

এতে অনূর্ধ্ব ১৮ শেখ কামাল জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় ফরিদপুর দলের অংশগ্রহণ এর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ফরিদপুর জেলা টাঙ্গাইল স্টেডিয়ামে অংশগ্রহণ করবে। এছাড়া ১৬ সদস্যের দলের সাথে জেলা টিমের কোচ হিসেবে মনোনয়ন দেয়া হয় তানভির আহমেদ রাজিব ও ম্যানেজার হিসেবে মনোনয়ন দেওয়া হয় অমরেশ সাহা কে।

আগামী ১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্বাগতিক ফরিদপুরের শেখ জামালই স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে গ্রহণ করা হয় । এখানে টাঙ্গাইল নরসিংদী গোপালগঞ্জ রাজবাড়ী জেলা অনূর্ধ্ব ১৮ প্রতিযোগিতায় ক গ্রুপে অংশগ্রহণ করবে বলে জানা যায়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page