1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সোহাগের লেখা গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আগুন

  • বর্তমান সময়: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ বার পড়া হয়েছে
সোহাগের লেখা গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আগুন
সোহাগের লেখা গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আগুন

সোহাগের লেখা গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আগুন

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ নতুন নতুন সৃষ্টিশীল গান নিয়ে এগিয়ে যাচ্ছেন তরুন গীতিকার তাজুল ইসলাম সোহাগ। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত তরুণ এই গীতিকার মোঃ তাজুল ইসলাম সোহাগের লেখা গানে ইতপূর্বে একাধিক শিল্পী কন্ঠ দিলেও এবার কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী খান আসিফুর রহমান আগুন। এর মাধ্যমে এই গীতিকারের লেখা গান কন্ঠ দেওয়ার তালিকায় আরও একজন প্রতিথযশা শিল্পীর নাম যুক্ত হলো।

এর আগে, সোহাগের লেখা ‘ মনেরও আড়ালে তুমি রেখ না চাওয়াৃ’’-গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীত শিল্পী সামিনা চৌধুরী।সামিনা চৌধুরীর পর নব্বই দশকে কেয়ামত থেকে কেয়ামত, অন্ধ প্রেম, তুমি আমার, অন্তরে অন্তরে, বিক্ষোভ, আশা ভালোবাসা, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রুসহ শতাধিক জনপ্রিয় চলচ্চিত্রে প্লে¬ব্যাক করা দাপুটে কন্ঠ শিল্পী আগুন এবার গাইলেন সোহাগের লেখা গান ‘‘খোলা চুলে আনমনে খোলা জানালায়/ দৃষ্টি ভরে অপলোকে দেখছি তোমায়/ চোখের ভাষায় ডেকে বললে আমায়/ কিছু কথা বুঝে নিও তুমি- একটু ইশারায় !! সারাবেলা কাছে পেতে শুধু মন চায়/ অনুভবে দুলে যায় সুখেরই দোলায়/ হৃদয় গভীরে ছুঁয়ে যায় খুব নিরালায়/ হাত ধরে যেতে চায় দূর অজানায় !! ভাবনাতে আঁকো ছবি যতোটা সময়/ ঘিরে থাকা চার-পাশ যেন স্বপ্নময়/ মন বলে কত-কথা না-বলা কথায়/ আনমনে লিখে যায় স্মৃতির পাতায়। বাংলাদেশ বেতারে সম্প্রতি এ গানটি রেকর্ড করা হয়।

রোমান্টিক ধাচের এই গানটিতে সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলমগীর হায়াত রুমন। গানটির জনপ্রিয়তার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ বলেন, সব শ্রেণির শ্রোতার কথা মাথায় রেখেই গানটির কথাগুলো সাজানো হয়েছে। বিশেষ করে রোমান্টিক ধাঁচের গান যারা পছন্দ করেন, তাদের কাছে গানটি বেশ ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন,জনপ্রিয় ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আগুন আমার গানে কণ্ঠ দিয়েছেন এটা আমার জন্য ভীষণ আনন্দের ও ভাল লাগার। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের মনের গহীনে জায়গা করে নিতে পারবে। এমনকি গানটির সুরের যাদুতে মনের অজান্তে হারিয়ে যাবে আনন্দ ভুবনে অভিব্যাক্তি প্রকাশ করেন মো. তাজুল ইসলাম সোহাগ।

এছাড়া সম্প্রতি সোহাগের লেখা ‘‘আমি যা চেয়েছি তুমি-তা চাওনি’’–গানটির শিল্পী আফসানা রুনা এবং সজল দাসের সুরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে! গান দু’টি প্রযোজনা করেছেন বাংলাদেশ বেতারের সহকারি পরিচালক (অনুষ্ঠান) নুসরাত জাহান সুমী, সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদশ বেতারের পরিচালক আব্দুল হক। গুনী গীতিকার তাজুল ইসলাম সোহাগ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী গ্রামে জন্মগ্রহন করেন। পিতা মোঃ বেলায়েত হোসেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্বা। তাজুল ইসলাম একজন বহুমাত্রিক গুনাবলীর অধিকারী। তিনি একাধারে গীতিকার, লেখক,কবি, রেডিও জকি, সংবাদ পাঠক ,নাট্টাভিনেতা । তিনি চাকুরীর ব্যস্ততা সত্বেও নতুন কিছু সৃষ্টি করতে বেশী স্াচ্ছন্দ বোধ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page