1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন

  • বর্তমান সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন

আজিজুর রহমান দুলালঃ আদর্শ জাতি গঠনের লক্ষ্যে ইসলামি পাঠাগারের বিকল্প নেই এই স্লোগান কে সামনে রেখে ২ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়নের শিরগ্রাম আজিজুল উলূম মাদ্রাসায় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে জাহিদ হাসান রাছেল এর সঞ্চালনায় আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আনোয়ারুল করীম সাহেব, পীর সাহেব, রেলস্টেশন মাদ্রাসা, যশোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের জন্য উন্মুক্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার এর সভাপতি ও পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খানের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান। হযরত মাওঃ হাফেজ মুফতী কামরুজ্জামান সাহেব, মুহাতামিম,শামসুল উলুম মাদরাসা, ফরিদপুর।

উদ্ভোদনী অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান ইসলামী পাঠাগার এর পক্ষ থেকে পল্লী প্রগতি সহায়ক সমিতির সহোযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক এর সহযোগিতায় গরীব দুঃখী অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৩ শো কম্বল বিতরণ করা হয়।।

এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা, উপজেলা এবং স্হানীয় ওলামায়েকেরাম,পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page