1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ করার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে
৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ করার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত
৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ করার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ করার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোটাধিকার হরণ করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন বর্তমান অবৈধ সরকার রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতায় আসীন হয়েছে।এই অবৈধ সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উৎখাত করতে হবে। তারা এ সময় বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যাবস্থা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
অন্যথায় গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page