1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় সুষ্ঠু ভাবে চতুর্থ ধাপের নির্বাচন সম্পন্ন

  • বর্তমান সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় সুষ্ঠু ভাবে চতুর্থ ধাপের নির্বাচন সম্পন্ন
আলফাডাঙ্গায় সুষ্ঠু ভাবে চতুর্থ ধাপের নির্বাচন সম্পন্ন

আলফাডাঙ্গায় সুষ্ঠু ভাবে চতুর্থ ধাপের নির্বাচন সম্পন্ন

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চতুর্থ ধাপে ৩ টি ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়নে নৌকা ও ১ টিতে ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান ৩৯৬৭ ভোট তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো তবিবুর রহমান ৩১১২ ভোট। পাচুড়িয়া ইউনিয়নে এস এম মিজানুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৪৭১৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. খালেদ মোশাররফ রঞ্জু ৩৫৯৩ ভোট এবং বানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হারুন অর রশিদ শরীফ ৪১০৩ ভোট নিকটতম প্রার্থী আশরাফুজ্জামান মিয়া জিল্লু ৩৩০০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ বলেন, প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল পদ্ধতি অবলম্বন করেছে। কোথাও কোনো সহিংসতা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page