1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম’সহ সামাজিক গণমাধ্যমে প্রচারাভিযান

  • বর্তমান সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম’সহ সামাজিক গণমাধ্যমে প্রচারাভিযান
দিনাজপুর বিরলে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম’সহ সামাজিক গণমাধ্যমে প্রচারাভিযান

দিনাজপুর বিরলে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম’সহ সামাজিক গণমাধ্যমে প্রচারাভিযান

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরলে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম’সহ সামাজিক গণমাধ্যমে প্রচারাভিযান শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত। আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপরে বিরল প্রেসক্লাব হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসাসিয়েশন (সিডিএ) এর উদ্যোগে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রমসহ সামাজিক গণমাধ্যমে প্রচার শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ভূমিহীন পরিবারের বেকার যুবদের সমস্যা গণমাধ্যমে তুলে ধরা বিষয়ে বক্তব্য তুলে ধরেন অংশগ্রহকারী যুবগণ। বিরল প্রেসক্লাবের সভাপতি এম.এ. কুদ্দুস সরকারের সভপতিত্বে বক্তব্য রাখেন বিরল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা আক্তার, বিরল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান, কোষাধক্ষ্য নুরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মোজাম্মেল হক শামু, নির্বাহী সদস্য সুবল চন্দ্র রায়, সদস্য আতিউর রহমান প্রমুখ।

অংশগ্রহণকারী যুবদের মধ্যে বক্তব্যে রুখসানা পারভীন বলেন- আমি ভূমিহীন পরিবারের মেয়ে। কষ্ট করে লেখা-পড়া করার পরেও যৌতুকের জন্য আমার বিয়ে হবে না অথবা টাকার জন্য চাকুরিও হবে না।

নাজমুল হাসান নামে অপর এক যুবক বলেন- মোবাইল ও নেশায় অনেক যুবক-যুবতী বিপথে যাচ্ছে। সরকারী পদক্ষেপ বা কর্মসংস্থান করলে এটা কমবে। যুব বন্ধু সোহেল রানা বক্তব্যে বলেন- এমনিতেই ভূমিহীন পরিবারের ছেলে-মেয়েরা কষ্টে লেখা পড়া শেখে তার উপর চাকুরি জন্য আবেদন করতে গেলে ব্যাংক ড্রাফট আর পে অর্ডারের টাকা দিয়ে হয়। সরকার সহজ শর্তে ব্যাংক ঋণের কথা বললেও জমির কাগজ ছাড়া ঋণ মেলে না। তাহলে আমরা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। মতবিনিময় সভাটি পরিচালনা করেন- সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page