1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধাকে পুলিশ সদস্যদের সংবর্ধনা

  • বর্তমান সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধাকে পুলিশ সদস্যদের সংবর্ধনা
ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধাকে পুলিশ সদস্যদের সংবর্ধনা

ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধাকে পুলিশ সদস্যদের সংবর্ধনা

মানিক দাস, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান-বিপিএম (সেবা) বীরমুক্তিযোদ্ধাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক আলোচনা সভা শেষে বীরমুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা-বিপিএম, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হেলাল উদ্দিন ভূইয়া প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page